October 18, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ট্রেন দুর্ঘটনার জন্য ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রীসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি। ওই বার্তায় বলেন, ‘২০২৩ সালের গ্রিসে দুটি ভিন্ন গন্তব্যের ট্রেন একই লাইন দিয়ে চলাচল করতে পারে না। এত বড় একটি বিষয় কেউ খেয়াল করল না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

এদিকে মঙ্গলবার দুর্ঘটনার পর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। পুলিশের ধারণা, প্রায় ১২ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছেন রোববারের আন্দোলনে।

রেলওয়ে খাতে সরকারের অবহেলাকে দোষারোপ করে বৃহস্পতিবার একদিনের ধর্মঘটও পালন করেছেন রেলকর্মীরা।

স্থানীয় সময় গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রিসের লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫৭ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৬৬ জন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page