November 5, 2026, 7:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ডনেস্কতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্বাঞ্চলীয় ডনেস্কতে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রচণ্ড পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া। রবিবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ডনেস্ক অঞ্চলে রুশদের ওপর প্রচণ্ড হামলা চলছে। শত্রুরা সেখানে গুরুতর ক্ষতির মুখে পড়ছে।

জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়া নিজেদের সেনাদের জড়ো করছে ইউক্রেনের অবকাঠামোতে সম্ভাব্য গণহামলা চালানোর জন্য, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে।

এর আগে ইউক্রেনীয় রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো শহরটির বাসিন্দাদের আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

তিনি বলেন, এই পরিস্থিতি এড়ানোর জন্য আমরা সব কিছু করছি। কিন্তু বাস্তবতা হলো আমাদের শত্রুরা শহরের বিদ্যুৎ, পানির সরবরাহ বন্ধ করার জন্য সব কিছু করছে। সাধারণভাবে এগুলো ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে এই ভিন্ন পরিস্থিতির জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি।

গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে। ফলে বহু বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page