October 12, 2026, 4:03 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ডলারের বিপরীতে ভারতীয় রুপির আবারও রেকর্ড পতন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালের দিকে স্থানীয় মুদ্রার দর কমে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৮ রুপিতে। এর আগের সেশনে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যায় ৮৩ রুপি। আসন্ন অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ব্লুমবার্গের।

প্রতি ডলারে ৮২ দশমিক ৯৮ রুপি দিয়ে লেনদেন শুরু হলেও এক পর্যায়ে এটির রেকর্ড পতন হয়ে মূল্য দাঁড়ায় ৮৩ দশমিক ১২১২ রুপিতে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, স্থানীয় মুদ্রার মূল্য শুরুর দিকে ছয় পয়সা কমে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৬ রুপিতে দাঁড়ায়, যা অতীতের সব পতনকে ছাড়িয়ে যায়।

সিআর ফরেক্সের অ্যাডভাইজারের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবারি বলেছেন, আট ট্রেডিং সেশনে ৮২ থেকে ৮২ দশমিক ৭০ রুপিতে স্থির হওয়ার পর হঠাং করে ডলারের বিপরীতে অভ্যন্তরীণ মুদ্রা ৮৩ রুপি ছাড়িয়েছে। এতে দেখা গেছে, সবশেষ ঘণ্টায় ভারতীয় মুদ্রার দর ৬০ পয়সা কমে ৮২ দশমিক ৪৩ থেকে ৮৩ দশমিক শূন্য ৩ রুপিতে দাঁড়িয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডলার শক্তিশালী হতে থাকে। বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে আমদানিকারক দেশগুলো। জ্বালানি ব্যয় মেটাতে অনেক দেশই হিমশিম খাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page