September 18, 2026, 5:03 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

‘ডার্টি বোমা’ ব্যবহারে ইউক্রেনের পরিকল্পনা আমাদের জানা আছে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ডার্টি বোমা ব্যবহারের বিষয়ে যে পরিকল্পনা করছে সে সম্পর্কে মস্কো ভালোভাবেই জানে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা এ সম্পর্কে যে কথা বলেছেন পুতিন তারই পুনরাবৃত্তি করলেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী মস্কোয় এক বৈঠকে পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ার অনেক বেশি আশঙ্কা রয়েছে, সে কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

এদিকে, গতকালই রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনী মহড়া চালিয়েছে এবং প্রেসিডেন্ট পুতিন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এ বিষয়ে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পরমাণু অস্ত্রের মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো তাদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে, শত্রুরা পরমাণু হামলা চালালে তার পাল্টা জবাবে রাশিয়া কী ধরনের ব্যবস্থা নেবে তারই মহড়া চালানো হয়েছে।

এছাড়া রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন যে, পরমাণু মহড়ায় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং টুপোলেভ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বা টিইউ-৯৫ বিমান ব্যবহার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page