October 12, 2026, 6:46 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল প্লাটফর্মে নির্বাচন ও উন্নয়ন প্রচারের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হবে বলে জানান তিনি। বুধবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এই কর্নার থেকে প্রতিটি উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কিছু তরুন নারী-পুরুষ তৈরি করা হবে। যারা অনলাইন প্লাটফর্মে নৌকার পক্ষে ক্যম্পেইন করবে। পাশাপাশি সরকারের বিরুদ্ধে গুজব রুখে দিয়ে সার্বিক উন্নয়ন বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেবে।

তিনি বলেন, গত ৩ বারের মতো এবারও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলালসহ জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page