September 11, 2026, 4:20 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম : স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেবে। প্রযুক্তি আমাদের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রাঙ্গণে চেতনায় মুজিব কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ‘নতুন প্রজন্মের ভাবনায় ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জ্ঞান অর্জন আমাদের সবাইকে মানুষ হিসেবে শোণিত ও সমৃদ্ধ করে। নতুন প্রজন্মের জন্য জ্ঞান অর্জনের পথ আরও সহজ হয়েছে। এখন স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে দুনিয়ায় যে কোনো বই পড়া সম্ভব। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জাতির পিতা সারাজীবন লড়াই, সংগ্রাম ও আন্দোলন করেছেন। বঙ্গবন্ধু মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। তার চিন্তা-চেতনায় ছিল মানুষের কল্যাণ। একইভাবে তার সন্তানরাও সেই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯-২০২২ সালের মধ্যে মাথাপিছু আয় ২১০০ ডলার বেড়েছে। মানুষের এই উন্নতি সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।

ইতিহাস বিকৃতির মাধ্যমে গোটা জাতিকে বিভক্তি করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জয় বাংলা স্বাধীনতার স্লোগান। বাংলাদেশের জন্মের স্লোগান। আমাদের এই স্লোগানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে অস্বীকার করে, জয় বাংলা বুকে ধারণ করে না। এই গোষ্ঠী দেশের স্বাধীনতাকে কখনোই মনে প্রাণে মানে না। এই দেশে যারা জয় বাংলা মানে না তারা বাংলাদেশকে মানে না। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সেন্ট্রাল উইমেন কলেজের গভর্নিং বডির সভাপতি মহি উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্তশ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page