October 8, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না : পিডিবি চেয়ারম্যানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিসেম্বর থেকে দেশে লোডশেডিং থাকবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘শীতে বিদ্যুতের চাহিদা কমে। সেই সঙ্গে কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। ফলে লোডশেডিং থাকবে না।’

শুক্রবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার মিট এর-উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘দেশে ডলারের সংকট আছে, সঙ্গে জ্বালানি সংকটও আছে। তাই বিদ্যুৎ সংকট বেড়েছে। খুব দ্রুত এ সমস্যা কেটে যাবে। বিদ্যুতের বর্তমান যে পরিস্থিতি তা সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। সেই সঙ্গে কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে লোডশেডিংয়ের এমন পরিস্থিতি আর থাকবে না।’

পিডিবি চেয়ারম্যান বলেন, ‘দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্লান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটি অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে।’

এ সময় তিনি দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান।

এর আগে বৃহস্পতিবার ব্র্যাক ইন সেন্টারে নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক সেমিনারে যোগ দেয়ার পর

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছিলেন, ‘নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে।’



Our Like Page