March 26, 2026, 5:23 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় এসে ফুটপাতের সিঙাড়া-সমুচা খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই দিনের সফরে এসে সোমবার সকালে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় রাস্তার পাশের এক বিক্রেতা ম্যাক্রোঁকে সিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। পরে বৃষ্টির মধ্যেই আমিন বাজার এলাকায় তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন এবং নৌকা বাইচও উপভোগ করেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন এএফপির সাংবাদিক লুডোভিক মেরিন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ। এ সময় বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।

সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page