July 26, 2026, 3:56 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকায় বিএনপির গণসমাবেশে ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধীদল বিএনপির সাত সংসদ সদস্য। আজ (শনিবার) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।

সমাবেশে বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ প্রথম সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। এরপর অন্য সংসদ সদস্যরা একে একে পদত্যাগের কথা জানান। দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদের পক্ষে গোলাম মোহাম্মদ পদত্যাগের কথা জানান।

সমাবেশে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘সাড়ে তিন বছর আমরা এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কথা আওয়ামী লীগ বলেনি। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে সংসদ নেতার বন্দনার বাক্স। আমি একটি সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই। আমরা সংসদে সাত জন আছি; গতকাল স্ট্যান্ডিং কমিটিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তারা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিলাম।’

সমাবেশে রুমিন ফারহানা বলেন, আগামীকাল (রোববার) তারা জাতীয় সংসদে পদত্যাগপত্র পাঠাবেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সংসদ সদস্যের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়। বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ছাড়া বাকি পাঁচজনই শপথ নেন। নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে আবার নির্বাচন হয়। আর তাতে জয়ী হন বিএনপির প্রার্থী জিএম সিরাজ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page