October 10, 2026, 2:22 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ ; প্রধান অতিথি খন্দকার মোশাররফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে দলটি। নির্ধারিত সময় অনুসারে আজ শনিবার বেলা ১১টায় গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই সমাবেশ শুরু করে দেওয়া হয়।

বহু নাটকীয়তার পর শুক্রবার বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় বিএনপি।
আজ শনিবার সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সমাবেশের মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

এদিকে, রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে বেশির ভাগ রুটে গণ-পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা। এছাড়া রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের তারা জিজ্ঞাসাবাদ করছেন। সন্দেহ হলে মোবাইল আইডিকার্ডসহ সঙ্গে থাকা জিনিসপত্র চেক করছেন তারা।

উল্লেখ্য, এতদিন বিএনপির সভা সমাবেশগুলোতে দলটির মাঠের নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন। কিন্তু গেল বুধবারের বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page