February 27, 2026, 8:01 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঢাকার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় বায়ুদূষণ ও যানজট কমাতে এবার চালু হতে যাচ্ছে বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস। জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ২,৫০০ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হেয়েছে। এর আওতায় কেনা হবে ৪০০ ইলেকট্রিক বাস, তৈরি হবে তিনটি চার্জিং ডিপো।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বাসগুলো চালানো হবে ঢাকা ও নারায়ণগঞ্জে। ডিপোগুলো বসবে পূর্বাচল, কাঁচপুর ও ঝিলমিল এলাকায়। আগামী ১৯ মে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এটি আলোচনায় উঠবে বলেও জানা গেছে।

প্রকল্পের বেশিরভাগ অর্থ (২,১৩৫ কোটি টাকা) দেবে বিশ্বব্যাংক, বাকিটা (৩৬৫ কোটি) সরকারের। ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

এই উদ্যোগে পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমানো, বায়ুমান উন্নয়ন এবং টেকসই নগর পরিবহন ব্যবস্থার ভিত্তি তৈরির কথা বলা হচ্ছে। তবে অপারেশন খরচ, পরিচালনার ধরন ও রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে রয়েছে নানা প্রশ্ন।

এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পুরনো সমস্যার সমাধান না করে শুধু নতুন বাস নামানো হলে প্রকল্প ব্যর্থ হওয়ার ঝুঁকি থেকেই যায়।

পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল হক বলেন, কী কারণে নগর পরিবহন হচ্ছে না, সেটা ধরতে না পেরে যখন আবার নতুন বিনিয়োগ হচ্ছে, এটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হয়ে যাবে। বিনিয়োগবিহীন বাস সার্ভিস কীভাবে চলতে পারে, তার উদাহরণ থাকা সত্ত্বেও যাঁরা বিনিয়োগের চিন্তা করছেন, তাতে জনগণের পয়সার অপচয় হবে। আগের সরকারও বিনিয়োগের মাধ্যমে সমাধানের চেষ্টা করত। অন্তর্বর্তী সরকারও সেই পথে হাঁটছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page