March 26, 2026, 9:01 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির আয়োজনে নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি এই ক্যাম্প আয়োজন করে।

সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন। বড়াইগ্রাম উপজেলা সমিতির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন ছাড়াও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এটিএম শাফায়েত শামস রকি, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিবুল ইসলাম তানভীর ও গাইনী বিশেষজ্ঞ ডা. মুশফিকা সুলতানা ছিলেন। তারা সহস্রাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

এছাড়া স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page