February 27, 2026, 12:24 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সব কারাগারে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদের আনন্দ থেকে যেন বন্দিরাও বঞ্চিত না হন, সে লক্ষ্যেই নেওয়া হয় নানা উদ্যোগ।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য জবাই করা হয়েছে ৮টি গরু ও ১০টি খাসি। এই মাংস দিয়েই বন্দিদের জন্য বিশেষ ঈদীয় খাবারের ব্যবস্থা করা হয়।

বন্দিদের জন্য বিশেষ খাবার, আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানোর বাড়তি সুযোগ, উপহারসামগ্রী এবং নানা সাংস্কৃতিক আয়োজন—এসব কিছুই ছিল এবারের ঈদের দিনের পরিকল্পনায়।

কারা সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, “বন্দিদের ঈদের আনন্দে শরিক করতে শুক্রবার আমরা ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট বিতরণ করেছি। আজ জবাই করা পশুর মাংস দিয়ে দুপুরের খাবারে থাকবে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সঙ্গে কোমল পানীয়, সালাদ ও মিষ্টান্ন।”

কারা জেলার এ কে এম মাসুদ জানান, “সকালের নাস্তায় বন্দিরা পেয়েছেন পায়েস ও মুড়ি। আর রাতের খাবারে থাকছে ভাত, মাছ ও আলুর দম।”

এদিকে, ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হয়েছে তিনটি জামাত—একটি বন্দিদের জন্য এবং বাকি দুটি কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের স্বজনদের পাঠানো বাড়ির রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।

ঢাকা বিভাগের কারা ডিআইজি মো. জাহাঙ্গীর কবির বলেন, “ঈদের তৃতীয় দিন আয়োজন করা হবে প্রিজন ম্যারাথন-২০২৫, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নেবেন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার।”

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page