March 6, 2026, 8:36 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন; হিরো আলমের প্রচারণায় নারীদের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন হিরো আলম। আর সেই প্রচারণায় তিনি নারীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে এ ঘটনা ঘটে।

হিরো আলাম জানান, প্রচারণা চালাতে বস্তিতে প্রবেশ করতে গেলে ২০ থেকে ২৫ জন নারীর একটি দল তাকে বাধা দেয়। বাধা এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। একপর্যায়ে আইসিডিডিআর,বি কমপ্লেক্সে আশ্র‍য় নেন।

তিনি বলেন, ‘এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। বিচার চাইতে নির্বাচন কমিশনে যাবো।’

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে নারীরা বলেন, ‘হিরো আলমই আগে আমাদের ওপর হামলা করেছে। আমরা শুধু প্রতিহত করেছি।’

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচন। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি সহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page