March 7, 2026, 4:50 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ; নৌকার আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত ; হিরো আলম ৫ হাজার ৬০৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু হয়েছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।

নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। পরে তার ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page