March 6, 2026, 8:35 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-১৭ উপনির্বাচন ; আগামীকাল মঙ্গলবার ১৫ সংস্থার সঙ্গে সিইসির বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (৪ জুলাই) ১৫টি সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভার বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার ৪ জুলাই বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এর মহাপরিচালক, এসবি প্রধান, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা পুলিশ সুপার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি।

ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page