October 15, 2026, 5:45 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আমেরিকা : ফক্স নিউজকে মাইকেল ম্যাককল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন, চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে হামলা শুরু করে তাহলে আমেরিকা বেইজিংয়ের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের এ কংগ্রেসম্যান একথা বলেন।

তিনি তাইওয়ান সফরে আমেরিকার একটি দ্বিদলীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। প্রতিনিধিদলটি তিন দিনের সফরে শুক্রবার তাইওয়ান পৌঁছায়। সেখান থেকে ফক্স নিউজকে তিনি বলেন, যদি কমিউনিস্ট রাষ্ট্র চীন তাইওয়ানে হামলা চালায় তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং আমেরিকার জনগণের সঙ্গে আলোচনা করা হবে। জনগণ সমর্থন করলে কংগ্রেস সেই অনুযায়ী কাজ করবে।
তাইওয়ানের মাটিতে সেনা মোতায়েনের কথা বললেও যুদ্ধে মার্কিন জনগণের সমর্থনের বিষয়টি কিভাবে নিরূপণ করা হবে তা তিনি পরিষ্কার করে বলেননি। মার্কিন এই কংগ্রেসম্যান অবশ্য বলেন, যুদ্ধ সব সময় সর্বশেষ ব্যবস্থা।

মাইকেল ম্যাককল আরো বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে তাইওয়ানে আমেরিকার সেনা মোতায়নের বিষয়ে কংগ্রেস অনুমোদন দিতে মোটেই দেরি করবে না।

তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে মনে করে এবং আলাদা দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে আমেরিকার যোগাযোগ রাখার বিষয়টি বেইজিং ভালো চোখে দেখে না। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন আমেরিকা সফর করেছেন এবং দেশটির হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এর জবাবে চীন তাইওয়ান প্রণালীতে গতকাল (শনিবার) থেকে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে। এই মহড়াকে তাইওয়ান এবং আমেরিকার জন্য কঠোর হুঁশিয়ারি বার্তা বলে উল্লেখ করেছে বেইজিং।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page