November 11, 2026, 5:48 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ান ইস্যুতে চীনে প্রশংসিত হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক মন্তব্যের কারণে চীনে বহুল প্রশংসিত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মন্তব্যকে ‘চমৎকার সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। বেইজিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও বেশ প্রশংসিত হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের। ব্লকটির উচিত যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করা।

চীনা কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এ সোমবার (১০ এপ্রিল) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ‘মন্তব্যগুলো অবশ্যই তাইওয়ান ইস্যুতে ম্যাক্রোঁর দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের প্রতিফলন। এবং তার মন্তব্য অপেক্ষাকৃত বস্তুনিষ্ঠ, যুক্তিসঙ্গত এবং ইউরোপের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

সম্প্রতি তিন দিনের চীন সফর শেষে ফ্রান্স ফিরেছেন ম্যাক্রোঁ। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি। ফিরে গিয়ে করেন এসব মন্তব্য।

তার মন্তব্য নিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র ‘চীনা ডেইলি’র ব্রাসেলস ব্যুরো প্রধান চেন উইহুয়া টুইটারে এক বিবৃতিতে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত স্বায়ত্তশাসন এবং স্নায়ুযুদ্ধ প্রতিরোধে ম্যাক্রোঁর মন্তব্য চমৎকার একটি সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘ইউরোপের স্বায়ত্তশাসন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ম্যাক্রোঁ।’

এদিকে এমন মন্তব্যের জেরে ইউরোপের দেশগুলোতে তোপের মুখে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এমন মন্তব্যের মাধ্যমে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়াকে হালকাভাবে দেখার অভিযোগ করছেন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর রাজনৈতিক নেতারা।

সম্প্রতি তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছে চীন। বুধবার যুক্তরাষ্ট্রে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ক্যাভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানি নেতা সাই ইং-ওয়েনের বৈঠকে ক্ষুব্ধ হয়ে এই মহড়া শুরু করে বেইজিং।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। দ্বীপ রাষ্ট্রটির নিয়ন্ত্রণ ফিরে পেতে শক্তি প্রয়োগের আশঙ্কা উড়িয়ে দেয়নি বেইজিং। চীনের এই দাবির কঠোর বিরোধিতা করে আসছে তাইওয়ানের সরকার। সূত্র:এএফপি, রয়টার্স

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page