November 25, 2026, 8:59 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনা :  যুদ্ধের জন্য প্রস্তুত চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। চীনা ভূখণ্ড তাইওয়ানকে ঘিরে আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ফেংঘে।

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবকাশে প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “চীন বর্তমানে কঠিন নিরাপত্তা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দেয়ামাত্র ঝড়ের গতিতে তা পালন করবে সশস্ত্র বাহিনী। চীনের সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিশ্চিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।”

এর আগে গত রোববার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “যদি শান্তিপূর্ণ উপায়ে না হয় তাহলে প্রয়োজনে এ কাজে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।”

শি’র এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেন, ওয়াশিংটন যে সময়সীমা ধরে নিয়েছিল তার আগেই চীন বলপ্রয়োগ করে তাইওয়ান দখল করতে চায়।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও আমেরিকা তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায়। মার্কিন সরকার চীনকে সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ানে বলপ্রয়োগ করতে গেলে মার্কিন সামরিক শক্তির মুখোমুখি হতে হবে। এ অবস্থায় চীনা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার ব্যাপারে বেইজিংয়ের দৃঢ়সংল্পের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। সূত্র: পার্সটুডে

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page