October 10, 2026, 10:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তারেক জিয়া থেকে সাবধান : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে বাংলাদেশের মানুষকে সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াউর রহমান। তারা জানত বঙ্গবন্ধু বেঁচে থাকলে তাকে কখনো নির্বাচনে হারানো যাবে না। এসব কথা জানতে পেরে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড জিয়াউর রহমান জড়িত ছিল। সেই জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া থেকে দেশের মানুষকে সাবধানে থাকতে হবে।

রবিবার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

দীর্ঘ প্রায় এক দশক পর বন্দরনগরী চট্টগ্রামে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

চট্টগ্রাম জনসভার মঞ্চের পাশে ২৯টি প্রকল্পের উদ্বোধন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেনাবাহিনীর নবীন ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জনসভা সঞ্চালনা করছেন। চট্টগ্রাম আওয়ামী লীগের জনসভায় আরও উপস্তিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলির সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,

দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page