October 17, 2026, 4:26 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ১৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩৪ জন।

একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে রোববার (২৬ মার্চ) আলজাজিরা এ তথ্য জানিয়েয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, সাব-সাহারান আফ্রিকান অঞ্চলের এসব শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নৌকাটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলে ডুবে যায়।

সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে। গত চার দিনে তিউনিসিয়া উপকূলে অন্তত পাঁচটি নৌকা ডুবে যায়। এতে ৬৭ জন নিখোঁজ এবং ৯ জনের মৃত্যু হয়।

তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, গত চার দিনে তারা ৮০টি নৌকা থামিয়ে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করেছে। আটকের অধিকাংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে এসেছে।

উল্লেখ্য, চলতি বছর ইতালিতে নামতে পারা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অন্তত ১২ হাজার তিউনিসিয়া থেকেই রওনা হয়েছিল। গত বছর এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page