April 1, 2026, 4:49 pm
শিরোনামঃ
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়
এইমাত্রপাওয়াঃ

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি ; উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক উজানে ভারতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে।

রোববার বিকেল ৬টায় ব্যারেজ পয়েন্টে পানি ৫২.৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে রাতের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ভারতের অতিভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে। এর ফলে লালমনিরহাট ছাড়াও নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭ সে. মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার নিম্নাঞ্চলে পানি বেড়ে গেছে ধারণা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page