July 24, 2026, 10:47 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক
এইমাত্রপাওয়াঃ

তুরস্ককে সিরিয়ায় হামলা চালানোর সমর্থন দিল আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযান চালানোর জন্য তুরস্ক যে পরিকল্পনা ঘোষণা করেছে তার প্রতি সমর্থন দিয়েছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউস বলেছে, তুরস্কের আত্মরক্ষার অধিকার রয়েছে।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, তুরস্ক লাগাতারভাবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় তুরস্ক এবং তার জনগণকে রক্ষা অধিকার আঙ্কারা সরকারের রয়েছে।
একই সঙ্গে তিনি বলেন, সিরিয়ায় এসডিএফ যোদ্ধারা তুর্কি অভিযানে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কথিত এসডিএফ যোদ্ধাদেরকে আমেরিকা অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে থাকে।
এসডিএফ নামের এ গেরিলা গোষ্ঠীর বিরাট অংশ সিরিয়ার ওয়াইপিজি কুর্দি গেরিলা। এই ওয়াইপিজি কুর্দি গরিলাদেকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন মনে করে। অন্যদিকে, এসডিএফ গেরিলা গোষ্ঠীর সহযোগিতায় আমেরিকা সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দখলদারিত্ব কায়েম করেছে এবং ওই অঞ্চল থেকে তেলসহ খাদ্যশসহ লুটপাট করে থাকে।
গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুল শহরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ছয় জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এজন্য তুরস্ক সরকার সিরিয়ার কুর্দিদেরকে দোষারোপ করেছে। এরপর ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক বিমান হামলা চালিয়েছে। এখন সেখানে স্থল অভিযান চালাতে চাইছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page