March 26, 2026, 2:01 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে ত্রাণ তৎপরতা চালানোয় ইরানকে সম্মাননা দিলেন প্রেসিডেন্ট এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ফেব্রুয়ারি মাসে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পশ্চিমাঞ্চলে ত্রাণ তৎপরতা চালানোর জন্য ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বা আইআরসিএসের প্রধানকে সম্মাননা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুরস্ক এবং প্রাকৃতিক এ বিপর্যয়ে অন্তত ৫০,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ভূমিকম্পের পরপরই তুরস্ক ও সিরিয়া উভয় দেশে ত্রাণ তৎপরতা শুরু করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

গতকাল (মঙ্গলবার) আঙ্কারায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইআরসিএসের প্রধান পির-হোসেইন কুলিবান্দকে ‘ব্যাজ অব স্যাক্রিফাইস’ প্রদান করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এ সময় আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ ফারাজমান্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে ‘দ্রুততম সময়ে সঠিক ও কার্যকর ত্রাণ এবং উদ্ধার তৎপরতা’ চালানোয় আইআরসিএসের প্রতি কৃতজ্ঞতা জানান এরদোগান।

আইআরসিএস এক টুইটার বার্তায় জানিয়েছে, সংস্থাটি গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিরিয়া ও তুরস্কে ত্রাণ সামগ্রীবাহী বেশ কয়েকটি বহর পাঠিয়েছে; এর মধ্যে শুধু তুরস্কে পাঠিয়েছে তিন কার্গো বিমান ত্রাণ সামগ্রী।ইরানের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য আইআরসিএসের প্রধান কুলিবান্দ ব্যক্তিগতভাবে তুরস্ক সফর করেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page