October 16, 2026, 9:29 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে ভূমিকম্পের তিন সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে চলতি শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের তিন সপ্তাহেরও বেশি সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে একটি কুকুরকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত বুধবার দেশটির হাতায় প্রদেশের আন্তাকিয়া জেলায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে বের করে আনেন উদ্ধারকারীরা। খবর আলজাজিরা।

বার্তা সংস্থা ডিএইচএর একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা দুটি বড় কংক্রিট স্ল্যাবের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছেন এবং আটকে পড়া কুকুরটিকে ডাকছেন।

জানা যায়, কুকুরটির নাম অ্যালেকস। ভিডিওতে এক উদ্ধারকারীকে বলতে শোনা যায়, ‘অ্যালেকস, এদিকে এসো।’ একটু পরে শোনা যায়, ‘দারুণ করেছ!’ পরে দেখা গেছে, উদ্ধারকারীরা কুকুরটিকে আলিঙ্গন করছেন। তাকে পানি দেওয়া হচ্ছে।

এ সময় কুকুরটিকে বেশ সতর্ক এবং সুস্থ বলেই মনে হচ্ছিল। কুকুরটিকে উদ্ধারের পর হায়তাপ নামে একটি প্রাণী সুরক্ষা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার পরে স্থানীয় এক ব্যক্তি বলেন, আমাদের কাছে জীবিত প্রত্যেক প্রাণীই গুরুত্বপূর্ণ, সে মানুষ হোক বা পশু।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা মানুষের পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়া শত শত পশু-পাখি উদ্ধার করেছেন। এর মধ্যে রয়েছে—কুকুর, খরগোশ, গরু ও বিভিন্ন প্রজাতির পাখি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা গেছে মানুষ ও অন্য প্রাণী উদ্ধারের অবিশ্বাস্য সব দৃশ্য। সম্প্রতি তুরস্কের মারদিন শহরে ধ্বংসস্তূপ থেকে একটি বিড়ালকে উদ্ধার করেন স্থানীয় এক দমকলকর্মী। আশ্চর্যের বিষয় হচ্ছে, এর পর থেকে ঐ ব্যক্তির পিছু ছাড়ছে না বিড়ালটি। এই ঘটনা এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। এর কয়েক ঘণ্টা পরে ফের ৭ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গৃহহীন হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page