July 22, 2026, 12:11 pm
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যকরভাবে শুরু হয়ে গেছে: মার্কিন অর্থনীতিবিদ রুবিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের খ্যাতনামা অধ্যাপক নিউরিয়েল রুবিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাস্তবিক অর্থে চলছে; এটি চলছে ইউক্রেনে এবং সাইবার অঙ্গনে। জার্মান পত্রিকা দার স্পাইগেলকে গত সপ্তাহে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন অধ্যাপক রুবিনি।

এই মুহূর্তে বিশ্ব কোন কোন হুমকি মুখে রয়েছে -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বড় হুমকি। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইহুদি ইসরাইলের মধ্যে সংঘাতের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “আমার মনে হয় বাইডেন প্রশাসন চাইছে দেরি না করে চীন তাইওয়ানে যত তাড়াতাড়ি সম্ভব হামলা করুক।”

অধ্যাপক রুবিনি বলেন, আমেরিকা এবং চীনের মধ্যকার শত্রুতা মারাত্মক উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে। আমেরিকা চীনের কাছে কিছু কিছু সেমিকন্ডাক্টর রপ্তানি নিষিদ্ধ করেছে এবং জাতীয় নিরাপত্তার কথা বলে ইউরোপীয় দেশগুলোকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্বে সম্পর্ক ছিন্নের ঘটনা বাড়তে পারে। তিনি বলেন- ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক লেনদেন, প্রযুক্তি, ইন্টারনেট সব ক্ষেত্রে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত।

অধ্যাপক রুবিনি বলেন, জোট নিরপেক্ষ দেশগুলো চলমান সংঘাতে আমেরিকার পক্ষ নেবে কিনা তা পরিষ্কার নয়। তিনি আফ্রিকার একটি দেশের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছেন- কেন তিনি পশ্চিমা দেশগুলো বাদ দিয়ে চীন থেকে ফাইভ-জি প্রযুক্তি নিচ্ছেন। জবাবে ওই প্রেসিডেন্ট বলেছেন, “আমাদের দেশ ছোট, যে কেউ সহজে আমাদের উপর গোয়েন্দাবৃত্তি চালাতে পারে। সে ক্ষেত্রে আমি চীন থেকে সস্তায় এই প্রযুক্তি নিলাম।”

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এ অধ্যাপক আমেরিকা এবং ইউরোপের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এসব দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা সমস্যার সমাধান করতে নাও পারে, সে ক্ষেত্রে উগ্র ডানপন্থী সরকারগুলো ক্ষমতায় আসবে।

নিউ রিয়েল রুবিনি ২০০৮-০৯ অর্থ বছরের জন্য অর্থনৈতিক মন্দাবস্থার বিষয়ে পূর্বভাস দিয়ে প্রসিদ্ধি অর্জন করেন এবং ওয়াল স্ট্রিট তাকে “ডক্টর ডুম” উপাধি দিয়েছিল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page