September 20, 2026, 11:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ত্রাণ পৌঁছে দিতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা চালানোর জন্য সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকের আগে এ  আহ্বান জানান।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে দুই দেশের অন্তত ৫০, ০০০ মানুষ নিহত হয়।

ইরাভানি বলেন, বিগত এক দশকের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানবিক পরিস্থিতি এমনিতেই দুর্বিষহ ছিল। তার ওপর এই ভূমিকম্পে দেশটির অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং জনগণ এখন জরুরি নিত্যপণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছে। ইরানের রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার সকল জনগোষ্ঠীর কাছে সমানভাবে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিকল্প নেই।

ইরাভানি বলেন, সিরিয়ার বর্তমান মানবিক সংকট কার্যকরভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সমাজকে অমানবিক একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে মনোনিবেশ করতে হবে।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশিদের চাপিয়ে দেয়া সহিংসতার জের ধরে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। এরপর ২০১৯ সালে আমেরিকা আরেকটি আইন জারি করে যার ফলে সিরিয়ার পুনর্গঠন কাজে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত যেকোনো প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page