July 22, 2026, 12:07 pm
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণের পানিসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ; ভূগর্ভে আশ্রয় নিলেন অনেকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেগুলোর মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পানিসীমার কাছাকাছি এসে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া আজ পূর্ব ও পশ্চিম দিকে বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা বৈঠক ডেকেছেন।  পিয়ং ইয়ংয়ের সবশেষ এই ‘উসকানিমূলক আচরণের’ ব্যাপারে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দুই দেশের সমুদ্রসীমা অতিক্রম করেছে। কোরীয় যুদ্ধের পর প্রথম এমন ঘটনা ঘটল।  দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বিরোধপূর্ণ সমুদ্রসীমার দক্ষিণে এসে পড়ে।  স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার উলেংডোর দ্বীপের কাছে পড়ে। এর পরিপ্রেক্ষিতে দ্বীপটিতে আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়।  এর ফলে ক্ষুদ্র দ্বীপটির অধিবাসীরা নিকটস্থ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যান।

চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ং সতর্ক করার এক দিন পর উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল।  উত্তর কোরিয়ার এ আচরণকে অনেক বছরের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক ও হুমকিপূর্ণ বলে বর্ণনা করেছেন বিশ্লেষকেরা।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page