October 17, 2026, 6:25 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর ব্যবসায়ী সোহাগ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. সোহাগ (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় জোহানেসবার্গের ব্রি স্ট্রিটের ‘নোয়াখালী সুপার মার্কেটে’ এ ঘটনা ঘটে।

অজ্ঞাত বন্দুকধারীরা দোকানে ডাকাতি শেষে যাওয়ার পথে সোহাগকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মো. সোহাগ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আলতাফ হোসেন বলেন, রাত ৮টার দিকে নোয়াখালী সুপার মার্কেটে ৬ জন ডাকাত হানা দেয়। এ সময় দোকানে থাকা সকল প্রবাসীকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় দোকানে কর্মরত সিকিউরিটি এক ডাকাতকে আটকের চেষ্টা করে। সে সময় অপর ৫ ডাকাত এলোপাতাড়ি গুলি করলে সোহাগের মাথায় গুলিবিদ্ধ হন। এতে সোহাগ ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত সোহাগের মরদেহ হিলব্রু ক্লিনিকে রাখা হয়েছে।

নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন ঢাকা পোস্টকে বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সোহাগ আজ কফিনে বন্দী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page