November 10, 2026, 7:30 pm
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র-সজ্জিত সাবমেরিন পাঠাবে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষায় উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু হুমকির মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার লক্ষ্যে দেশটিতে পরমাণু-অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রে সজ্জিত সাবমেরিন মোতায়েন করার ঘোষণা দিয়েছেন।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক বৈঠকের পর একথা ঘোষণা করেন তিনি।

হোয়াইট হাউজে গতকাল (বুধবার) দুই প্রেসিডেন্ট এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছেন এবং চুক্তির কথা এক যৌথ সংবাদ সম্মেলনে তারাই ঘোষণা করেন। এ সময় বাইডেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার মৈত্রীকে ‘ইস্পাতকঠিন’ বলে বর্ণনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের মধ্যকার মৈত্রীটি যুদ্ধের সময় গঠিত এবং শান্তির সময়ে উন্নতি লাভ করেছে। আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ইস্পাতকঠিন এবং এই চুক্তিতে পারমাণবিক হুমকি প্রতিরোধের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

বাইডেন আরো বলেন, সুনির্দিষ্ট করে বলতে গেলে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং দেশটির হাতে মার্কিন নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘনের মোকাবিলায় এটির বিশেষ প্রয়োজন রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আমেরিকা শীতল যুদ্ধের সময়ের মতো দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র পাঠাতে চায় না তবে দেশটিতে নিজের সামরিক শক্তি সাময়িকভাবে বাড়াতে চায়। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় এমন সাবমেরিন পাঠাতে চায় যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রে সজ্জিত। এর আগে আমেরিকা ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল-সজ্জিত সাবমেরিন পাঠিয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page