March 7, 2026, 1:06 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র পলিটব্যুরো সদস্য ওসামা হামদান দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করেছেন।

তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, “যুদ্ধ যতদিন ধরেই চলুক না কেন আমরা তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি।” তিনি গতরাতে লেবাননের রাজধানী বৈরুতে পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় জানান।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার ওপর অবিরাম বিমান হামলা এবং ২৭ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল যখন হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি তখন এ প্রতিশ্রুতি জানালেন ওসামা হামদান।

তিনি আরো বলেছেন, “যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হচ্ছে ততক্ষণ দখলদারদের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আর কোনো কথা হবে না।” তিনি এমন সময় এ কথা বললেন, যখন হামাসের হাতে বন্দি ইহুদিবাদীদের স্বজনেরা গতরাতে ইসরাইলি মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বন্দি মুক্তির জোর দাবি জানিয়েছেন এবং সেখানে ব্যাপক উত্তেজনার মধ্যে মন্ত্রীদের সঙ্গে তাদের হাতাহাতি পর্যন্ত হয়েছে।

ওসামা হামদান গাজায় ইসরাইলি হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, “এটি নেতানিয়াহু সরকারের বিজয়ের কোনো নিদর্শন নয় বরং পরাজয়ের ইঙ্গিত। তার সরকারের পতন অত্যাসন্ন হয়ে পড়েছে।” হামাসের এই সিনিয়র নেতা আরো বলেন, “যতই দিন যাচ্ছে ততই নেতানিয়াহু ও তার যুদ্ধবাজ মন্ত্রিসভা গাজার জলাভূমিতে তলিয়ে যাচ্ছে।”

ওসামা হামদানের এ বক্তব্য বিশ্লেষণ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মাদ এলমাসরি। তিনি আল-জাযিরাকে বলেছেন, হামদানের কণ্ঠে ‘দৃঢ় প্রত্যয় ও সংঘাতময় সুর’ শোনা গেছে। এলমাসরি বলেন, “আমরা জানি যে, হামাস এখনও প্রায় পুরোপুরি অক্ষত রয়েছে। এর বিভিন্ন স্তরের নেতৃত্ব এখনও অক্ষত রয়েছে। হামাসের খুব সামান্য সংখ্যক সদস্য নিহত হয়েছেন।”

মধ্যপ্রাচ্যের এই বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রায় দুই মাসের সর্বাত্মক হামলা সত্ত্বেও রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে হামাসকে নিশ্চিহ্ন করার যে লক্ষ্য ইসরাইল ঠিক করেছিল তার ধারেকাছেও সে যেতে পারেনি। এ কারণেই ওসামা হামদানের কণ্ঠে ‘চরম আত্মবিশ্বাস’ ফুটে উঠছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page