March 5, 2026, 5:50 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের সবচেয়ে বৃদ্ধ বন্দি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কারাগার থেকে ১৭ বছর পর মুক্তি পেয়েছেন ৮৩ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক ফুয়াদ সুবাকি। ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ মানুষ ছিলেন তিনি।

কথিত অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল ইসরায়েলের সামরিক আদালত। কিন্তু পরবর্তীতে তা কমিয়ে ১৭ বছরে নিয়ে আসা হয়। ফুয়াদ ইসরায়েলের আস্কেলন কারাগারে বন্দি ছিলেন। সোমবার (১৩ মার্চ) বহুল প্রতীক্ষিত মুক্তি পান তিনি।

ফুয়াদ সুবাকি ফাতাহ মুভমেন্টের একজন জ্যেষ্ঠ কর্মী ছিলেন। তাকে ২০০২ সালে দ্বিতীয় ইন্তিফাদার চূড়ান্ত মুহূর্ত চলার সময় গ্রেপ্তার করেছিল ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীই।

ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরান থেকে কারিন নামের একটি জাহাজে করে গাজা উপত্যকায় অস্ত্র নিয়ে আসার চেষ্টা করেছিলেন। ওই জাহাজটি লোহিত সাগরে আটক করেছিল ইসরায়েলের সেনারা।

ইসরায়েল দাবি করেছিল জাহাজটিতে ৫০ টন অস্ত্র ছিল। যার মধ্যে ছিল স্বল্পপাল্লার কাতুসা রকেট, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক। যেগুলো ইরান এবং লেবাননভিত্তিক সশস্ত্র দল হিজবুল্লাহ পাঠিয়েছিল।

২০০২ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফুয়াদকে আটক করে পশ্চিম তীরেরে জেরিকো শহরের কারাগারে রেখেছিল। ওই কারাগারটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন ছিল।

কিন্তু ২০০৬ সালে ওই কারাগারটিতে হামলা চালায় ইসরায়েলের সেনারা। তারা সেখান থেকে ফুয়াদকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে সামরিক আদালতে বিচার করে।

এদিকে বর্তমানে ইসরায়েলের হাতে বন্দি আছেন ৪ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি। যার মধ্যে রয়েছেন ২৯ নারী, ১৬০ শিশু। এছাড়া কোনো অভিযোগ ছাড়াই আটক আছেন ৯১৫ জন। সূত্র: দ্য নিউ আরব

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page