November 11, 2026, 9:25 am
শিরোনামঃ
মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দমন-পীড়ন অব্যাহত রাখতে মিয়ানমারের জান্তা প্রধানের অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র লাঞ্চার পরিবেষ্টিত মিয়ানমারের জান্তা প্রধান সোমবার বিরোধীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখার কথা ব্যক্ত করে জোরদিয়ে বলেছেন, সামরিক বাহিনী দেশে নির্বাচনের আয়োজন করবে। দেশে ভোটের অনুমতি দেয়ার ক্ষেত্রে যথেষ্ঠ সংখ্যক এলাকা তাদের নিয়ন্ত্রণে নেই এমন কথা স্বীকার করার কয়েক সপ্তাহ পর তিনি এ মন্তব্য করেন। খবর এএফপি’র।
নির্বাচনে জালিয়াতি অপ্রমাণিত দাবি করে সেনাবাহিনী দুই বছর আগে অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
এ অভ্যুত্থান জাতিগত বিদ্রোহীদের সাথে নতুন করে লড়াইয়ের সূত্রপাত ঘটায় এবং কয়েক ডজন জান্তা বিরোধী ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’র (পিডিএফ) জন্ম দেয়। এরফলে দেশের বিভিন্ন অঞ্চল এখন যুদ্ধে বিধ্বস্ত এবং আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনী ঘোষিত রাজধানী নেপিদোতে বার্ষিক সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে অংশ গ্রহণ করা প্রায়  আট হাজার সেনা সদস্যের উদ্দেশ্যে মিন অং হলাইং বলেন, জান্তা সরকার বিরোধীদের এবং তাদের সমর্থনকারী জাতিগত বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনী ‘চূড়ান্ত পদক্ষেপ’ নেবে।
‘জাতীয় ঐক্য সরকারের’ কথা উল্লেখ করে তিনি বলেন, এনইউজি’র সন্ত্রাসী কর্মকা- এবং এর অনুগত তথাকথিত পিডিএফ’কে কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, জান্তা সরকার জরুরি অবস্থা শেষ হলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ করবে।
গত মাসে সামরিক বাহিনী জরুরি অবস্থার মেয়াদ দুই বছর বাড়ানোর ঘোষণা দেয় এবং নির্বাচন স্থগিত করে। এরআগে তারা আগস্ট নাগাদ দেশে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিল।
মিন অং হলাইং কুচকাওয়াজে অনুষ্ঠানে বলেন, যেকোন নির্বাচনের আগে ‘শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা অতি গুরুত্বপূর্ণ।
স্থানীয় একটি পর্যবেক্ষণ গ্রুপের মতে, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযানে ৩,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে যুদ্ধের কারণে ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page