September 18, 2026, 11:31 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

দরদ যেনো ঝরে ঝরে পড়ছে ; সৌদির ওপর ইরানের ‘হামলা’ নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ; মাথাব্যথা নেই রিয়াদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের ওপর ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ‘সম্ভাব্য সামরিক হামলা’র বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এ বিষয়ে হোয়াইট হাউস গতকাল (বুধবার) বলেছে, “আমরা এ ধরনের হুমকির ঘটনায় উদ্বিগ্ন এবং সৌদি আরবের সঙ্গে সামরিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে লাগাতার যোগাযোগ করছি।” নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপত্র বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন।

গত কয়েকদিন ধরে বেশ কিছু গণমাধ্যম বিশেষ করে আমেরিকার টেলিভিশন ও সংবাদপত্র এবং মার্কিন কর্মকর্তারা সৌদি আরবের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে খুবই সরব হয়ে উঠেছে। কিন্তু এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না, আবার ইরানও চুপ থেকেছে। তবে গতকাল প্রথম এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এই ধরনের খবরকে ইরান-বিরোধী নিকৃষ্ট প্রচারণা বলে মন্তব্য করেন।

নাসরে কানয়ানি

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্রের বক্তব্য পেয়ে বার্তা সংস্থা রয়টার্স সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু রিয়াদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

আমেরিকার ওই কর্মকর্তা আরো বলেছেন, ইরান যদি মিত্রদের ওপর হামলা চালায় তাহলে মার্কিন ও মিত্রদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমেরিকা মোটেই দ্বিধা করবে না।

সম্প্রতি সৌদি আরবের সঙ্গে আমেরিকার বিভিন্ন ইস্যুতে মারাত্মক রকমের টানাপড়েন সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে- সৌদি আরবকে খুশি করতে এবং তার অনুকম্পা পেতে আমেরিকা ইরানের এই সম্ভাব্য হামলার কল্পিত হুমকি ছড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page