September 19, 2026, 10:34 am
শিরোনামঃ
বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাবের সতর্কতার কয়েক ঘণ্টা পর উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের ‘দাঁতভাঙ্গা’ সামরিক জবাব দেয়ার ব্যাপারে পিয়ংইয়ং সতর্ক করে দেয়ার পর তারা এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ উৎক্ষেপণ। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাতনামা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’ এটি জাপান সাগর নামে পরিচিত বলেও তিনি উল্লেখ করেন।
এ সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো নিয়ে আলোচনা করেন।
উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় এক্ষেত্রে দেশটির লাগাম টেনে ধরতে প্রভাব খাটাতে মার্কিন নেতা চীনকে চাপ দেন। এদিকে পিয়ংইয়ং খুব শিগগিরই তাদের সপ্তম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়ার অবৈধ গণ বিধ্বংসী অস্ত্র এবং ব্যালাস্টি ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি মোকাবেলার উপায় খুঁজে বের করতে বাইডেন রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে আলোচনা করেন।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন হুই এই আলোচনার সমালোচনা করে বলেছেন, তারা কোরীয় উপদ্বীপ পরিস্থিতিকে একটি অনিশ্চিত পর্যায়ে নিয়ে যাচ্ছে।
পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রমন্ত্রীর এ বিবৃতি দেয়ার পরপরই বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে বিশেষজ্ঞরা জানান।
সেজং ইনস্টিটিউটের গবেষক চিয়ং সিয়ং-চাং এএফপি’কে বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানকে বার্তা দিতেই ওই বিবৃতির কয়েক ঘণ্টার পর উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page