September 16, 2026, 12:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ  ও একটি ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩’টায় বীরগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপির সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ ঘোষণার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, বীরগঞ্জ উপজেলার ১২’টি ইউনিয়নের মধ্য মোহনপুর, পাল্টাপুর, নিজপাড়া ও সুজালপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত এবং সুজালপুর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হলো। আজকের এই ঘোষনার মধ্যে দিয়ে এই উপজেলায় ইতিবাচক পরিবর্তনের সূচনা শুরু করা হয়ে গেল।

আগামী দিনে উপজেলার অপর ৮টি ইউনিয়ন যাতে এভাবে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষনার লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করবেন, এটা আমি আশা করছি। এতে শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরি হবে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪’টি ইউনিয়নের ১৯ হাজার ১০৩ জন কিশোর-কিশোরীকে সচেতন করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে,বিশেষ অতিথির,বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ, সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল এবং সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২০২৭ সালের জুন মাসে মধ্যে সমগ্র বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে ৪০টি ছাগল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page