March 27, 2026, 2:08 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের যমজ তিন ভাই-বোন পেল জিপিএ-৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে যমজ তিন ভাই-বোন পেয়েছে জিপিএ-৫। তারা জেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।

শুক্রবার (২৮ জুলাই) দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় যজম ভাই ও দুইবোন একসঙ্গে জিপিএ-৫ পেয়েছে। তাদের এই ফলাফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

যমজ তিন ভাইবোন হলো- লাসার সৌরভ মুর্মু, মেরি মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মু। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের জোহানেস মুর্মুর সন্তান।

বাবা জোহানেস মুর্মু ও মা সাহাগীনি হাসদা বলেন, আমাদের যমজ তিন ছেলে-মেয়ে একঙ্গে জন্মগ্রহণ করায় সেদিন বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আজ তাদের ভাল রেজাল্টের খবরে বাড়িতে একই আনন্দ। আমাদের এই যমজ তিন সন্তানের ফলাফলে আমরা গর্বিত এবং আনন্দিত। তাদের ঘিরে আমাদের বেঁচে থাকা। অনেক কষ্ট করে তাদের পড়াশোনা করাচ্ছি। তাদের স্বপ্ন তারা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। স্বপ্ন পূরণে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে অনেক খরচ লাগবে। সরকার বা কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হবে।

পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী বলেন, আমার ইউনিয়নের আদিবাসী জোহানেস মুর্মুর তিন যমজ ছেলে-মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তারা ইউনিয়নের গর্ব। তাদের বাবা একজন অতিসাধারণ ও গরীব মানুষ। আমরা ইউনিয়নের পক্ষ থেকে সকল সরকারি সুযোগ-সুবিধা দিয়ে আসছি। এছাড়াও আগামীতে এই তিন ভাই-বোনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে।

বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী পরিবার থেকে তিন যমজ ভাইবোনের এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া খুবই আনন্দের খবর। নতুন ইউএনও আগামী কাল রোববার যোগ দেবেন। তিন ভাই-বোনের বিষয়ে নতুন ইউএনওর সঙ্গে কথা বলে অবশ্যই তাদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page