April 2, 2026, 1:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের হিলি স্থল বন্দরে জিরার কেজি ৬০০ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দিনাজপুর হিলি স্থলবন্দরের হিলি বাজারে জিরার দাম হ্রাস পাওয়ার ফলে প্রকার ভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আগামীতে এ মসলার দাম আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা জানান।
রোববার রাতে হিলি বাজারে ঘুরে জানা গেছে, গতবছর রমজান মাস শুরুর দিকে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ডিসেম্বর মাসে এই মসলা বিক্রি হচ্ছিল বাজারে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে বলেন, চলতি বছর ভারত থেকে জিরার আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। গত জানুয়ারি থেকে তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৫৫০ টাকা। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারসহ দিনাজপুর জেলায় পিয়াজের দামও কমতে শুরু করেছে। এখন দেশি পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনা চলন বিল থেকে আমদানি করা পিয়াজ শুকনো ও মানসম্পন্ন হওয়ায় ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page