October 17, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে কৃষকের ক্ষেতে সুগন্ধ ছড়াচ্ছে ব্রি-ধান ৩৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের কাহারোল  ছয় ইউনিয়নে কৃষকের জমিতে সুগন্ধ ছড়াচ্ছে ব্রি-ধান ৩৪। চলতি মৌসুমে ১৫ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে আট হাজার ৫০ হেক্টর জমিতে ব্রি-ধান ৩৪ জাতের ধান চাষ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে এবার উপজেলায় ব্রি-ধান ৩৪ ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

মঙ্গলবার উপজেলার মুকুন্দপুর, চকপ্রাণকৃষ্ণ, সরঞ্জা, মহদিপুর, ডহনদা, পহরিয়া, ঈশানপুর সহ উপজেলার বিভিন্ন মাঠে মাঠে সবুজ ব্রি-ধান ৩৪ ধানের শীষ দেখা গেছে।

উপজেলার ঈশানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো মফিজ উদ্দীন ও ঈশ্বরগ্রামের লুৎফর রহমানসহ বেশ কয়েক জন কৃষক জানান, মৌসুমের শুরু থেকেই তারা বুকভরা আশা নিয়ে দিনভর মাথার ঘাম পায়ে ফেলে মাঠে কাজ করছেন। শেষ মুহূর্তে ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

এই এলাকায় আগাম জাতের আমন ধানকাটা সঙ্গে মাড়াই শুরু হলেও ব্রি-ধান ৩৪ কাটতে আরও ১৫ হতে ২০ দিন সময় লাগবে।

এদিকে শেষ মুহূর্তে মাঠে কারেন্ট পোকা (‘নেক ব্লাস্ট’ রোগ) লাগার সম্ভবনা বেশি থাকে, তবে বর্তমানে কোনো প্রকার পোকার আক্রমণ নেই বলে জানা গেছে।

গত বছরের তুলনায় চলতি আমন মৌসুমে ব্রি-ধান ৩৪ চাষে পঁচা ও কারেন্ট পোকা দমনে কীটনাশক প্রয়োগ অনেক কমেছে। এখানকার সুগন্ধী ব্রি-ধান ৩৪ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থান রপ্তানি হয়।

কাহারোলে এবার সর্বাধিক জমিতে ব্রি-ধান ৩৪ সুগন্ধী জাতের ধান চাষ করা হয়েছে।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকতা আবু জাফর মো. সাদেক জানান, শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দূর্যোগ না হলে ব্রি-ধান ৩৪ ধানের বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page