September 23, 2026, 11:19 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে চার কোচিং সেন্টারকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে চলমান এসএসসি পরীক্ষার সময় নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে ৪টি কোচিং সেন্টারকে ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪টি কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, সবুজ প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা, জয় প্রাইভেটকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।

দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি কোচিং সেন্টারে জড়িত ৭ জন পরিচালককে বিভিন্ন ধারায় মোট ২ লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।

এ সময় অভিযানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম ও কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page