September 7, 2026, 4:15 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিবন্দর উপজেলার রানীর বন্দরে আজ সকাল ৯টায় বিআরটিসির বাস চাপায় রিকশাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়েছে।
দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আতাউর রহমান আজ দুপুর ১২ টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী জেলার চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, আজ সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি বিআরটিসির বাস রানীরবন্দর বাজার অতিক্রম করেছিল। এসময় জেলার রানীর বন্দর বাজারে খানসামার পাকেরহাট মুখি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাভ্যানকে ওই বিআরটিসি বাস প্রথমে ধাক্কা দেয়। এসময় চালকসহ ৩ আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যায় । ওই বিআরটিসির বাসের চাপায় দুর্ঘটনাস্হলে ৩ আরোহী ও রিকশাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়।
নিহত ৪ জনের মধ্যে মধু বিক্রি করতে আসা ২জন চামকা নাগরিক এবং অন্য জনের মধ্যে একজন রিকশাভ্যান চালক ৷ অপরজন জেলার চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজারের বাসিন্দা।
এ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এবং হাইওয়ে পুলিশসহ চিরিরবন্দর থানা পুলিশ। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তারা।
চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিআরটিসি বাস ফেলে রেখে চালকসহ স্টাফরা পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহত ৪ জনের লাশ জেলার চিরিববন্দর থানা পুলিশের হেফাজত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশের সূত্রটি নিশ্চিত করেছে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাতুল আল মামুন আজ মঙ্গলবার দুপুর সাড়ে১২টায় জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন,। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page