February 27, 2026, 4:35 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শুধু গণিতে ৪৭ হাজার ৫৬৩ জন ও ইংরেজিতে ১৮হাজার ১৫৩ জন অকৃতকার্য হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মহা, তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ধারণা করা হচ্ছে, এবার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্ন কঠিন হয়েছিল। কারণ এবারে এসএসসি প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে পাসের হার কমেছে। শুধু গণিতের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার অনেক কমে গেছে।

তার নিকট জানতে চাওয়া হয় এই শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়গুলোতে দক্ষ শিক্ষকের অভাব আছে কি-না?, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অদক্ষ শিক্ষক বিদ্যালয়ে কর্মরত হয়ে থাকার কোনো সুযোগ নেই। যুগোপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে সকল শিক্ষকদের দক্ষ করে তোলা হয়েছে।

তিনি বলেন, কি কারণে গণিত ও ইংরেজিতে অকৃতকার্যের হার বেশি, তা আমরা অনুসন্ধান করে দেখবো। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। আগামীতে বিদ্যালয় গুলো শিক্ষার মান এই অবস্থা থেকে উত্তরণ করা যাবে বলে তিনি আশা করছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮’টি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। ৬০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

উল্লেখ্য, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.৯৭ শতাংশ, মানবিকে ৪৬.৫৬ শতাংশ এবং হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৪০ শতাংশ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page