March 9, 2026, 10:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দীর্ঘ ৯ মাস পর সেন্টমার্টিন গেলো পর্যটকবাহী জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছরের পর্যটন মৌসুমের প্রথম দিনে সেন্টমার্টিন পৌঁছালেন  ১ হাজার ১৭৪ জন পর্যটক। তিনটি পর্যটকবাহী জাহাজে করে দ্বীপে পৌঁছান তারা। আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দীর্ঘ ৯ মাস পর সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পর্যটক নিয়ে জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা করে। দুপুরের দিকে তারা দ্বীপে পৌঁছান।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, মৌসুমের প্রথম দফায় এক হাজার ১৭৪ জন পর্যটক দ্বীপে পৌঁছেছেন। তাদের বরণ করতে জেটিঘাটে স্থানীয় লোকজন ফুল নিয়ে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন: সাগরেই কাটবে বেশি সময়, তড়িঘড়ি করে দেখতে হবে সেন্টমার্টিন-

তিনি আরও বলেন, দেরিতে হলেও পর্যটকদের আগমন দ্বীপবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরিয়ে এনেছে।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, সকালে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে তিনটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। দুপুরের দিকে জাহাজগুলো নির্বিঘ্নে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page