October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ভোর থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি থাকায় জায়নামাজ আর ছাতা নিয়েই নামাজে অংশ নেন মুসুল্লিরা। জামাত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পরে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন মুসুল্লিরা।

জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত। এছাড়া এমএ আজিজ স্টেডিয়াম এবং সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে আলাদা আলাদা জামাত হয়।

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, মেয়র আরিফুল হক চৌধুরী ও নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সাধারণ মানুষ।

রাজশাহীতে হযরত শাহ মখদুম (রহ:) দরগা মসজিদে নামাজ আদায় করে পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, প্রশাসনের কর্মকর্তাসহ মুসুল্লিরা।

রংপুরে বৃষ্টির কারণে ঈদুল আযহার প্রধান জামাত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মসজিদে অনুষ্ঠিত হয়।

বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে কেন্দ্রিয় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হয়।

বরিশালের বান্দরোডের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহসহ মুসুল্লিরা।

খুলনায় প্রধান জামাত হয়েছে নগরীর টাউন জামে মসজিদে। মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।

মাদারীপুরের কালকিনি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ডক্টর আবদুস সোবহান গোলাপ।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন লাখো মুসল্লি।

মুষলধারে বৃষ্টির মধ্যেও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত হয়েছে।

এছাড়া সারাদেশের মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন মুসুল্লিরা।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page