October 11, 2026, 11:05 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্ননের স্বার্থে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে : হুইপ ইকবাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। একজন এমপি-মন্ত্রীর যেই অধিকার রয়েছে, সেই অধিকার সাধারন মানুষেরও রয়েছে। বিএনপি-জামাতের আমলে ক্ষুদ্র-নৃ গোষ্ঠীরা অবহেলিত ছিল।

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ তারা ভাল আছেন। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আজ তারা প্রতিনিধিত্ব করছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করছেন।

শুক্রবার (২৬ মে)  সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সকল পর্যায়ে উন্নয়ন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে মাথা উচু করে দাড় করিয়েছেন। বিশ্বে অনেক দেশেই শেখ হাসিনাকে অনুকরন করে। তার মত সৎ, যোগ্য লিডার হতে চায়। বাংলাদেশের সকল উন্নয়ন শেখ হাসিনার জন্য। বিএনপি-জামাতের রেখে যাওয়ার তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে উন্নত দেশ। তিনি বলেন, তাই দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। কারন শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাাম সোহাগ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যাামী,খ্রিখ্রীষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জোসেফ মুর্মু, তথ্য সেবা কর্মকর্তা উম্মে কুলসুম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দীন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে ২৫টি বসতবাড়ি, ১০টি বাইসাইকেল , ৪০ জনকে প্রাথমিক শিক্ষাবৃত্তি, ২০ জনকে মাধ্যমিক শিক্ষাবৃত্তি ও উচ্চ ১০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page