September 18, 2026, 2:02 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্নয়নে কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশের উন্নয়নে কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সকল আওয়ামী লীগ কর্মীকে জনগনের পাশে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ‘জাতির পিতা সারাজীবন সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ত্যাগের মাধ্যমেই তিনি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে আওয়ামী লীগ কর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে।’
আজ পাবনার সাথিয়ার হাপানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ধোপাদহ ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, বঙ্গবন্ধু জীবনভর সংগঠনের জন্য কষ্ট করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন কিন্তু জনগনকে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করতে ভুল করেননি। জাতির পিতা ধীরে ধীরে জনগণকে এক সূতোয় গেঁথেছেন। এরপর তিনি জনগনকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে- আর পাকিস্তানের সাথে থাকা যায় না। ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতিকে চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে সাইদুজ্জামান বাবুলের সভাপতিত্বে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন বক্তব্য রাখেন। এছাড়া মাহবুবুল আলম বাচ্চু, মোঃ হাসান আলী খান, মো. রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, কার্তিক সাহা, এস এম আলমগীর হোসেনসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page