October 9, 2026, 4:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেসে বার বার নির্বাচিত করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,  দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেসে বার বার নির্বাচিত করছে।

তিনি বলেন,দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালোবেসে ভোট দিয়ে বার বার নির্বাচিত করছে, শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। পেশিশক্তি কিংবা বন্দুকের নলের সাহায্যে নয়, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে বেলা রাইসু ফাউন্ডেশন কেনিয়া  ও আছমত আলী খান ফাউন্ডেশন আয়োজনে পাঁচ দিনব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোন যায়। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে, জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ্বাস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুঁড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকাণ্ড  আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। তাকে দেশের জন্য শাহাদাৎবরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

আসমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোহবহান গোলাপ, টাঙ্গাইল-০২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ র সভাপতি হাফিজুর রহমান খানসহ অনেকেই।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page