February 14, 2026, 8:49 am
শিরোনামঃ
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ; ২টি স্থগিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি    বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের
এইমাত্রপাওয়াঃ

দেশের প্রতি চার পথশিশুর একজন ধূমপায়ী ; ১২ শতাংশ মাদকাসক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পথশিশুদের ১২ শতাংশই মাদকাসক্ত।  আর প্রতি চার পথশিশুর মধ্যে ধূমপায়ী একজন। সোমবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকার আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে `পথশিশু জরিপ-২০২২’-এর প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পথশিশু জরিপ-২০২২ প্রকাশ করে।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান। ইউনিসেফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট-এর উপস্থিতিতে জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএস-এর উপমহাপরিচালক কাজী নূরুল ইসলাম।

জরিপ ফলাফলে দেখা গেছে, পথশিশুদের ১২ শতাংশই মাদকাসক্ত। ধূমপান ও মাদক সেবনে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। পথশিশুদের মধ্যে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা ধূমপান ও মাদক গ্রহণে শীর্ষে, ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ধূমপান করে ৪০ দশমিক ১ শতাংশ আর এবং মাদক গ্রহণ করে ১৮ দশমিক ৭ শতাংশ।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিভাগে ৫ থেকে ১৭ বছর বয়সী ৪৮ দশমিক ৫ শতাংশ পথশিশু অবস্থান করছে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ দশমিক ৭ শতাংশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ দশমিক ৩ শতাংশের বসবাস। এসব পথশিশুর মধ্যে ৮২ শতাংশ ছেলে এবং ১৮ শতাংশ মেয়ে। ১০ থেকে ১৪ বছর বয়সী পথশিশু রয়েছে ৫৪ শতাংশ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page