February 26, 2026, 6:36 pm
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষ দেখেছে। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন।
তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষের পছন্দ হলেও বিএনপি নেতাদের পছন্দ নয়। দেশের উন্নয়ন তাদের পছন্দ হচ্ছেনা বলেই দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। তারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত করতে বিএনপির প্রথম শারীর কয়েকজন নেতা বিদেশ চেছেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতারা আন্দোলনে লোক না পেয়ে তারা আবার দেশে জ¦ালাও পোড়াও করার রাজনীতি শুরুর চেষ্টা করেছে। দেশের মানুষ এখন সচেতন, বিএনপি নেতাদের ভন্ডামিতে মানুষ আর পা দেবেনা। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন।

আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ- ৩ আসনের সাবেক এমপি মোঃ নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মোক্তার হোসেন, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার ও এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্থদের মাঝ্যে খিচুড়ি বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page