February 12, 2026, 2:10 pm
শিরোনামঃ
ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়া নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল রাশিয়া কানাডার বিরুদ্ধে আরোপিত শুল্ক নিয়ে আইনপ্রণেতাদের হুমকি দিলেন ট্রাম্প লিবিয়া উপকূলের ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবিতে শিশুসহ ৫৩ জনের মৃত্যু ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রের নির্দেশ
এইমাত্রপাওয়াঃ

দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফেরাতে চাই : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, দেশটির আঠারো কোটি মানুষের ভোটবঞ্চনার দুঃখ ঘোচানোর অঙ্গীকার করেছেন।

আজ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে দেওয়া বক্তব্যে এই অঙ্গীকার করেন তিনি।

সিইসি বলেন, ‘১৮ কোটি মানুষের বঞ্চনার দুঃখ বলার জন্য আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা দূর করতে পারি। ঘোচাতে পারি। তারা যে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেটা ঘোচাতে চাই। তাদের বঞ্চনার কষ্ট দূর করতে চাই‌।’

‘আমরা আমাদের কমিটমেন্টে (অঙ্গীকার) অটল আছি। আমাদের মূল লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সেই পর্যন্ত যাতে পৌঁছাতে পারি সেটি লক্ষ্য রাখবেন। এটি একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যা আজ থেকে শুরু হয়েছে, সাফল্য আসার আগ পর্যন্ত চলবে,’ যোগ করেন তিনি।

‘আমাদের মূল লক্ষ্য এবং জাতির প্রতি আমাদের কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি হল— আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।’

বর্তমানে দেশে প্রায় ১২ কোটি ৩৬ লাখের বেশি ভোটার রয়েছেন। এরমধ্যে ২ জানুয়ারি যুক্ত হয়েছে ১৮ লাখের বেশি নতুন ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি থেকে।

সেই লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ অনুষ্ঠান রোববার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে অংশ নেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর পৌনে একলাখ জনবল তৈরি করা হবে এ কর্মসূচির আওতায়।

পুলিশ কর্মকর্তারা যে সমস্যার সম্মুখীন হতে পারেন তা সমাধানের জন্য কমিশন একটি তিন সদস্যের অভিযোগ প্রতিকার কমিটিও গঠন করবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page